স্লিপ ট্যুরিজম বা ঘুম পর্যটন আসলে কী?
আজকাল ব্যস্ত জীবনে কিছুটা বিশ্রাম এবং নতুন অভিজ্ঞতার
সন্ধানে অনেকেই অভিনব সব উপায়ে ছুটি কাটাতে ভালোবাসেন। সেই ধারায় এবার যুক্ত হয়েছে
এমন নতুন এক ধারণা যা আগে কখনো কল্পনাও করা যেত না। পর্যটনের এই নতুন ব্যবস্থাকে বলা
হচ্ছে স্লিপ ট্যুরিজম বা ঘুম পর্যটন। এই বিশেষ ধরণের পর্যটনের মূল আকর্ষণই থাকে আরামদায়ক
ঘুম এবং প্রশান্তি। স্লিপ ট্যুরিজমের হোটেল এবং রিসোর্টগুলোতে ঘুম থেরাপি, বালিশের
মেনু, নিজেদের ইচ্ছেমত স্বপ্ন দেখা স্বপ্ন নিয়ন্ত্রণের প্রশিক্ষণের মতো এমন সব বিষয়
যোগ করা হয়েছে যা সাধারণ পর্যটন ব্যবস্থায় কল্পনাও করা যায় না। স্লিপ ট্যুরিজম নিয়ে
জেনে নেওয়া যাক আরো বিস্তারিত ভাবে। আধুনিক জীবনযাত্রা অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং
কর্মব্যস্ত। সকালে ঘুম থেকে উঠে রাতের কাজ শেষ করে আবারো নতুন দিনের জন্য প্রস্তত
হতে হয়। এই রুটিনে অনেকেই ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েন। গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত
ঘুম না হওয়া একটি বড় স্বাস্থ্য সমস্যা। এই পরিস্থিতিতে মানুষজন এখন এমন ছুটির সন্ধানে
থাকে যেখানে তারা কেবল সুন্দর ও আরামদায়ক পরিবেশে বিশ্রাম নিতে চায়। কর্মব্যস্ত মানুষের
ঠিক এই চাহিদাটাই পূরণ করছে স্লিপ ট্যুরিজম। স্লিপ ট্যুরিজম এর মূল লক্ষ্য থাকে শারীরিক
ও মানসিকভাবে চাঙ্গা হওয়া। অনেকেই মনে করেন ভালো ঘুম কেবল শরীরের জন্য নয় মনের জন্যও
অত্যন্ত উপকারী। তাই এই ধরনের ছুটি কাটানো তাদের কাছে এক ধরনের সেলফ কেয়ার বা নিজের
যত্নের অংশ হয়ে উঠেছে। স্লিপ ট্যুরিজমের মূল বৈশিষ্ট্য হলো এর পরিবেশ ও পরিসেবা।
এই ধরণের হোটেল বা রিসোর্ট গুলো তৈরি হয় এমনভাবে যাতে অতিথিরা সর্বোচ্চ আরাম ও শান্তি
পান। এখানে সাধারণত কোলাহলপূর্ণ পরিবেশ এড়িয়ে চলা হয়। এসব হোটেল বা রিসোর্টের রুমগুলো
শান্ত, অন্ধকার এবং শীতল রাখা হয় যা ঘুমের জন্য আদর্শ। অনেক জায়গায় আবার সাউন্ড প্রুফ
রুমেরও ব্যবস্থা থাকে। যার ফলে বাইরের যেকোনো ধরণের আওয়াজ রুমে প্রবেশ করতে পারে না।
এছাড়াও কিছু হোটেলে বিশেষ ঘুমের থেরাপি বা নিদ্রা বিষয়ক ওয়ার্ক শপের ব্যবস্থাও থাকে।
বিভিন্ন ধরণের আরামদায়ক বালিশের মেনু এবং ঘুমের জন্য বিশেষ পানিও এই পর্যটনের অবিচ্ছেদ্য
অংশ। সাধারণত আমরা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খাবারের মেনু থেকে খাবার বাছাই করার
সাথে পরিচিত। কিন্তু স্লিপ ট্যুরিজমে আপনি পাবেন বালিশের মেনু। এই মেনুতে বিভিন্ন
ধরনের বালিশ থাকে। যে যেমন গরম বা ঠান্ডা বালিশ, তুলো বা লেটেক্সের বালিশ এবং বিভিন্ন
আকৃতির বালিশ। অতিথিরা তাদের পছন্দ অনুযায়ী বালিশ বেছে নিতে পারেন। এছাড়াও কিছু হোটেলে
অ্যাঁরোমা থেরাপির জন্য বিভিন্ন সুগন্ধি তেল এবং ঘুমের জন্য বিশেষ চায়েরও ব্যবস্থা
থাকে। মজার বিষয় হলো কিছু স্লিপ ট্যুরিজম প্যাকেজে লুসির ড্রিমিং বা স্বপ্ন নিয়ন্ত্রণের
প্রশিক্ষণও দেওয়া হয়। এর মাধ্যমে অতিথিরা নাকি তাদের স্বপ্নের মধ্যেও সচেতন থাকতে পারেন
এবং নিজেদের মত করে স্বপ্ন দেখতে পারেন। এছাড়াও কিছু জায়গায় ঘুমের থিম পার্কও রয়েছে
যেখানে বিভিন্ন ধরনের ঘুমের অভিজ্ঞতা দেওয়া হয়। সেই সাথে অন্ধকার ঘরে নক্ষত্র পর্যবেক্ষণ
বা চাঁদের আলোয় শান্ত পরিবেশে ধ্যান করার মতো বিভিন্ন বিষয় স্লিপ ট্যুরিজমে অন্তর্ভুক্ত
করা হয়েছে। বর্তমানে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্পেন, ফিনল্যান্ড ও সুইডেনের মতো ইউরোপের
বেশ কিছু দেশে স্লিপ ট্যুরিজম সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে এর পাশা পাশি অস্ট্রেলিয়া,
নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ভুটানের মতো দেশেও ঘুম পর্যটন দ্রুতই ছড়িয়ে
পড়ছে। এই নতুন ধারার পর্যটন মানুষকে কেবল ব্যস্ত জীবন থেকে ছুটি দিচ্ছে না বরং তাদের সুস্থ ও সতেজ জীবন
যাপনেও সাহায্য করছে। স্লিপ ট্যুরিজম এর মতোই পর্যটনের নতুন আরেকটি জনপ্রিয় ব্যবস্থা
হলো হালাল ট্যুরিজম। আজ থেকে প্রায় এক দশক আগে ২০১৪ হজ এবং ওমরা বাদেই মুসলিমরা পর্যটনের
জন্য খরচ করেছে প্রায় ১৪২ বিলিয়ন ডলার।


No comments